মানব সেবা একটি এবাদত, ডা: আরমান আহমদ শিপলু
ইজতেমা মাঠ থেকে নিজস্ব প্রতিবেদক : সিলেটে ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের জন্য অনলাইন পত্রিকা সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম-এর উদ্যোগে ও বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আ.লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানে আর্থিক সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে।
অনলাইন পত্রিকা সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকমর প্রধান সম্পাদক আফরোজ খানের পরিচালনায় ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা: আরমান আহমদ শিপলুর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করা হয়। ২৯ ডিসেম্বর সকালে ইজতেমায় মুসল্লিদের বিনা পয়সায় চিকিৎসা প্রদানকালে ডা: আরমান আহমদ শিপলু বলেন, মানব সেবা একটি এবাদত তাই আমরা ইজতেমায় আগত মুসল্লিদের ফ্রি চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ এর মাধ্যমে মুসল্লিদের সেবা করতেছি।
ডা: আরমান আহমদ শিপলু আরো বলেন, দূর দুরান্ত থেকে সড়ক পথে আসতে অনেক মুসল্লিরা অসুস্থ্য হয়ে পড়েন। অসুস্থ্যতার কারনে মুসল্লিদের ইজমেতায় আসা বিফলে না যায়, সে জন্যে আমারা ইজতেমা ময়দানে মেডিকেল ক্যাম্প স্থাপন করেছি। অসুস্থ্য মুসল্লিদের জন্য বিনা মূল্যে ওষুধের ব্যবস্থাও রয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আ.লীগ এর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের আর্থিক সহযোগীতায় ২৯ ডিসেম্বর থেকে শুরু ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম চলবে আগামী শনিবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত।
সিলেট মহানগর আ.লীগ এর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান জানান, ইজতেমায় পুণ্যভূমী সিলেটে আসা মুসল্লিদের কোন প্রকার ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রেখে এই মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। মুসল্লিরা অসুস্থ্য হয়ে পড়লে তাৎক্ষনিক প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হবে। মুসল্লিরা যাতে সুস্থ্য ও নিরাপদে বাড়িতে পৌছাতে পারেন সেই প্রত্যাশায়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৩ জন ডাক্তারের একটি টিম কাজ করছে।

অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন 