News Bangla 24 BD | আম বয়ানের মধ্যদিয়ে শুরু হলো সিলেটের ইজতেমা (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

আম বয়ানের মধ্যদিয়ে শুরু হলো সিলেটের ইজতেমা (ভিডিও)


ইজতেমা মাঠ থেকে নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর-২০১৬) বাদ ফজর ঈমান ও আমলের আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে সিলেট জেলা ইজতেমা। সুচনালগ্নে আমবয়ান পেশ করেন মাওলানা আনোয়ার হোসাইন । তিনি সুনামগঞ্জ জেলা তাবলীগ জামাতের আমির । তাবলীগ জামাতের পাশাপাশী মাওলানা আনোয়ার হোসাইন দারুল হাদীস তেঘরিয়া সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা মুহতামিম এর দায়িত্বও পালন করে যাচ্ছেন।
৩১ ডিসেম্বর শনিবার সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা। তিনদিনের এই ধর্মীয় সম্মেলন দক্ষিণ সুরমা উপজেলার ১ নং মোল্লারগাঁও ইউনিয়নের সুনামগঞ্জ-তেমুখি বাইপাস সড়কের পাশের অনুষ্ঠিত হচ্ছে এই ইজতেমা।সিলেটের ইজতেমার ময়দানে লাখো মুসল্লির পদচারনা ও আল্লাহু-আল্লাহু ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে। গতরাত থেকেই দলে দলে জামাতবন্ধি হয়ে জমায়েত হচ্ছেন মুসল্লিরা। শেষ দিন পর্যন্ত বিভিন্ন প্রকারের এবাদতে মশগুল থাকবেন তারা।

জানাগেছে, স্বাধীনতা পরর্বর্তী সময়ে এর আগে এরকম বড় মুসলিম জমায়েত সিলেটে হয়নি। সর্বশেষ ১৯৮৪ সালে সিলেটে ইজতেমা অনুষ্ঠিত হলে এবারের মত ১০/১২ লাখ মানুষ সমবেত হননি। পাক আমলে ১৯৬৫ সালে টেকনিক্যাল মাঠে ইজতেমা অনুষ্ঠিত হয়। বিভিন্ন উপজেলা থেকে আগত মুসল্লিদের জন্য ১১টি খিত্তায় ভাগ করে দেওয়া হয়েছে। বিদেশী অতিথিদের জন্য তিনটি আলাদা পাকা শেড নির্মাণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ