News Bangla 24 BD | সিলেটের ইতিহাসে সর্ব প্রথম জনসমুদ্র ছিল ইজতেমায় : শান্তি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

সিলেটের ইতিহাসে সর্ব প্রথম জনসমুদ্র ছিল ইজতেমায় : শান্তি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা


সিলেটের ইতিহাসে এমন জনসমুদ্র আগে কখনও দেখা যায়নি। এমনকি বিশাল-বিশাল সভা সমাবেশ কিংবা অন্য কোন অনুষ্ঠানেও এমন উপস্থিতির ঘটনা নেই। তাছাড়া সামান্য জনসমাবেশের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে অনেক বেগ পেতে হলেও দশ লক্ষাধিক বিশাল জনসমুদ্রের শৃঙ্খলায় কোন বেগ পেতে হয়নি। ঘটেনি কোন অপ্রীতিকর ঘটনাও। কেননা, এখানে যারা এসেছেন তাদের সবার লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন।

সিলেটের মানুষ বরাবরেই ধর্মের প্রতি অনুরাগ রয়েছে। ধর্মীর কোন উৎসব কিংবা কার্যক্রমে তাদের উপস্থিতি সবসময়েই অগ্রভাগে থাকে। যার প্রমাণ মিলেছে জেলা ইজতেমায়। গত বৃহস্পতিবার ফজরের নামাজ পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া ইজতেমায় দেশি-বিদেশি কয়েক লক্ষ মুসল্লির সমাগম ঘটে। শুধু তাই নয়, ইজতেমার ময়দানে জুমার নামাজ আদায় করতেও জনতার স্রোত মিশেছিল সেখানে।

দলবেঁধে মানুষ ছুটছেন। মহাসড়ক, সড়ক, গলিপথ মাড়িয়ে গন্তব্যে ছুটছেন তারা। লক্ষ লক্ষ মানুষের স্রোত গিয়ে মিশেছিল সেখানে। তাদের সবার লক্ষ্য ছিল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক সংলগ্ন লতিপুর-খিদিরপুর এলাকা। মহান প্রভুর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং নিজের আত্মশুদ্ধির জন্যই সেখানে ছুটে গেছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) হেদায়েতি বয়ান শেষে বেলা সাড়ে ১১ টা থেকে ১২ পর্যন্ত এই আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের তাবলিগ জামায়াতের মুরুব্বি মাওলানা রবিউল হক। মোনাজাতে বিশ্ব মুসলিমের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায়। সেই সঙ্গে বাংলাদেশের জন্যও দোয়া করা হয়েছে।

ইজতেমায় অংশ নেওয়া কয়েক লাখ মুসল্লির আমিন আমিন ধ্বনিতে বাতাসে ভিন্ন রকম সূরের আবহ সৃষ্টি করে।

মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই ঠান্ডা উপেক্ষা করে লাখো মুসল্লি হেঁটে, বিভিন্ন যানবাহনে চড়ে ইজতেমাস্থলে সমবেত হন। বেলা বাড়ার সাথে সাথে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ইজতেমা স্থলে পৌঁছাতে না পেরে অনেক মুসল্লি বাইপাস সড়ক, আশেপাশের রাস্তা ও গ্রামে অবস্থান নেন। এছাড়া বিপুলসংখ্যক নারী মুসল্লিও মোনাজাতে অংশ নিতে ইজতেমার আশপাশের বিভিন্ন স্থানে সকাল থেকেই অবস্থান নেন।

সিলেটের দক্ষিন সুরমার লতিপুর-খিদিরপুর মাঠে আয়োজিত তাবলীগ জামাতের তিনদিনব্যাপী এ সর্ববৃহৎ আয়োজন সিলেট জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়।

ইজতেমার প্রথম দিন বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সিলেট জেলা ইজতেমা। শুরুতে বয়ান করেন সুনামগঞ্জের তাবলিগ জামাতের আমীর মাওলানা আনোয়ার হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ