News Bangla 24 BD | দোয়ারায় প্রতিপক্ষের বিরোধে ২জন খুন - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পারিবারিক বিরোধের জের ধরে দুই জন খুন হয়েছেন। এ ঘটনায় ১০/১২ জন আহত হয়েছেন। তাদেরকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।
নিহতরা হলেন- নৈইনগাঁও গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে আবুল কালাম (৪২) এবং প্রতিপক্ষের আব্দুল জলিলের ছেলে আল আমিনকে (২২)।
স্থানীয় সূত্র জানায়, দোয়ারাবাজার উপজেলার নৈইনগাঁওয়ের সমছু মিয়া ও আবুল কালামের পরিবারের মধ্যে বিরোধ রয়েছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে মামলাও চলছে। এর জের ধরে শনিবার রাত সাড়ে ৯টার দিকে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বেশ কয়েকজন লোক আহত হন। তাদেরকে হাসপাতালে নেয়ার পথে আবুল কালাম মারা যান। রাত ১২টার দিকে ছাতক হাসপাতালে মারা যান আল আমিন।
দোয়ারাবাজার থানার এস আই সাইদুর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ