তুরস্কে নাইটক্লাবে সন্ত্রাসী হামলা, নিহত ৩৫
থার্টিফার্স্ট নাইটে তুরস্কের ইস্তাম্বুল নগরীতে একটি জনাকীর্ণ নাইটক্লাবে সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ নিহত হয়েছেন ৩৫ জন। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। ইস্তাম্বুলের গভর্নর ভাসিফ শাহীন হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন।
তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
শহরের গভর্নর সিএনএন তুর্ককে জানিয়েছেন, সান্তা ক্লসের পোশাক পরে এক হামলাকারী ওই হামলা চালিয়েছে।
গভর্নর জানান, এক হামলাকারী নিরীহ মানুষদের ওপর আকস্মিক হামলা চালায়। তার গুলিতে নতুন বছর উদযাপনকারী বহু নিরীহ মানুষ নিহত হয়েছেন। নাইটক্লাবে বহু মানুষ জড়ো হয়েছিলেন। তারা নতুন বছরকে বরণ করে নিচ্ছিলেন আর একে অন্যের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন। ঠিক সে সময়ই অতর্কিত হামলা চালানো হয়।
শুধু তুরস্কেই জনপ্রিয় নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছেও ওই নাইটক্লাবটি বেশ জনপ্রিয়।

আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান
যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান
নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার 