News Bangla 24 BD | নাটোরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪ - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

নাটোরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪


নাটোরের সিংড়া উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাস মালিকের স্ত্রী-সন্তানসহ চারজন নিহত হয়েছেন। এছাড়াও এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

আজ রোববার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চৌগ্রাম জোড়া সেতু এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাসটির মালিকের স্ত্রী সুলতানা বেগম (৩৬), মেয়ে ঐশী খাতুন (৬) ও ছেলে সাকিব হোসেন (৭) এবং চালকের সহকারী (অজ্ঞাত)।

সিংড়া থানা সূত্রে জানা যায়, বগুড়া থেকে লিখন পরিবহনের একটি বাস নাটোর আসার পথে চৌগ্রাম জোড়া সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বাসটির মালিকের স্ত্রী সুলতানা বেগম, মেয়ে ঐশী খাতুন ও ছেলে সাকিব হোসেন এবং চালকের সহকারী নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল দুর্ঘটনাস্থলে যান।

সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, নিহত ব্যক্তিদের লাশ থানায় আনা হবে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। চালক ঘন কুয়াসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ