News Bangla 24 BD | ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪,১৪৪ জনের - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪,১৪৪ জনের


২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪,১৪৪ জনের। এছাড়া আহত হয়েছেন ৫ হাজার ২২৫ জন। ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৭ দশমিক ১৬ শতাংশ কমেছে।

রোববার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করে নিসচা। এতে প্রতিবেদন উপস্থাপন করেন চিত্রনায়ক ও নিসচা’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

প্রতিবেদনে বলা হয়, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, অশিক্ষিত চালক, ক্রটিপূর্ণ যানবাহন, অনিয়ন্ত্রিত গতি, জনগণের অসচেতনতা, আইন ও তা যথারীতি প্রয়োগ না করার কারণে এসব সড়ক দুর্ঘটনা ঘটছে।

২০১৬ সালে সবচেয়ে বেশি দুর্ঘটনার ঘটেছে ট্রাকের মাধ্যমে। বাস দুর্ঘটনার সংখ্যা ৭১০টি, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির দুর্ঘটনা ৬৬২টি, প্রাইভেটকার ও মাইক্রোবাসের দুর্ঘটনা ১৯২টি, অটোরিকশা, ইজিবাইক, লেগুনা নসিমন, টেম্পু, ভটভটি, আলমসাধু ও মহেন্দ্রসহ অবৈধ যানবাহনের দুর্ঘটনা ৩৮৭টি। মোটরসাইকেলে ২৪৯টি এবং বিভিন্ন যানবাহনসহ রেল দুর্ঘটনা ঘটেছে ১৮৪টি।

সড়ক দুর্ঘটনা কমে আসার কারণ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, সরকারি কার্যক্রম জোরদার, নিসচা, বিআরটিএ-এর নিয়মিত গাড়ি চালকদের সচেতনতা বৃদ্ধি প্রশিক্ষণের ব্যবস্থা ও সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা কার্যক্রম গণমাধ্যমে ব্যাপক ভাবে প্রচারের ফলে সড়ক দুর্ঘটনা কমেছে।

প্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা এবং সবার সহযোগিতায় ২০২০ সালের মধ্যে ৫০ শতাংশ সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল ৫ হাজার ৩ জন। অপরদিকে ২০১৬ সালে ৪ হাজার ১৪৪ জন নিহত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ