সিলেটে পথ শিশুদের নিয়ে বর্ষবরণ পালন
“মানবতার জন্য বন্ধু, বন্ধুত্বের শ্লোগান নিয়ে ইংরেজী নববর্ষের প্রথম দিনে সিলেট ওয়াফ ফাউন্ডেশন কর্তৃক পথ শিশুদের নিয়ে খাবার ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়। রবিবার বিকাল ৪টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে পথ শিশুদের নিয়ে খাবার ও মিষ্টি বিতরণ সম্পন্ন করা হয়।
বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী ওয়াফ ফাউন্ডেশন এর দলনেতা সাহাদ হাসান সুমন, সিলেট ওয়াফ ফাউন্ডেশন সদস্য রবিন, সালমান, ইমলান, নাবিল, সাগর, শাপলা, সাদিয়া, ফাহমিদা, শাহানা, আজাদ, আজিজ, আলী আকবর, আতাউর, সোহাগ সহ সিলেট ওয়াফ ফাউন্ডেশন এর দলনেতারা এবং সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ষবরণ অনুষ্ঠানে সিলেট ওয়াফ ফাউন্ডেশন’র অসহায় পথ শিশুদের মাঝে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ অভিজাত রেষ্টুরেন্টে নিয়ে প্রথমে ফুল দিয়ে তাদের বর্ষবরণ করা হয়। এরপর ভিবিন্ন ধরনের খাবারের মাধ্যমে পথ শিশুদের সাথে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করেন সংগঠনের নেতৃবৃন্দ।

অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন 