News Bangla 24 BD | গাইবান্ধায় আটকে রাখা ট্রেনের নিচে বোমাসদৃশ বস্তু - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

গাইবান্ধায় আটকে রাখা ট্রেনের নিচে বোমাসদৃশ বস্তু


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙা স্টেশনে সান্তাহারগামী একটি ট্রেনের নিচে বোমাসদৃশ বস্তু দেখা গেছে। ট্রেনটি আজ সোমবার (০২ জানুয়ারি ) সকাল থেকেই আটকে রেখেছিল দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংসদ মঞ্জুরুল ইসলামের (লিটন) সমর্থকরা। এ কারণে লালমনিহাট-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে বোমাটি উদ্ধার করা হয়।

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, সুন্দরগঞ্জে আধাবেলা হরতাল চলার কারণে বগুড়া এক্সপ্রেস নামে একটি ট্রেন বামনডাঙ্গা স্টেশনে আটকা পড়ে। এ সময় ট্রেনটির নিচে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পুলিশ ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে বলেও জানান ওসি। বামনডাঙ্গা স্টেশন মাস্টার হাইয়ুল মিয়‍া জানান, এ ঘটনার কারণে লালমনিহাট-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন লিটন। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক ডা. বিমল কুমার তাকে মৃত ঘোষণা করেন।

এমপি হত্যার প্রতিবাদে গতকাল রোববারও বামনডাঙ্গার শাহবাগ এলাকায় সান্তাহার-লালমনিরহাট রেলপথ অবরোধ করা হয়। উপজেলা আওয়ামী লীগের ডাকে সুন্দরগঞ্জে গতকাল হরতাল পালন হয়। বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাদিম হোসেন জানিয়েছেন, এমপি হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত সুন্দরগঞ্জে হরতাল পালন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ