সিলেটে আমন ধান ও সবজির বাম্পার ফলন
সিলেট অঞ্চলে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষক সমাজ দারুণ খুশি। আমনের বাজার দরও ভালো। বেশ কয়েক বছর পর তারা ধান উৎপাদনের খরচ তুলে বড় অঙ্কের লাভের মুখ দেখছেন। তবে শুধু যে আমনের বাম্পার ফলন হয়েছে তাই নয়। শীতের সবজিসহ বিভিন্ন ফসলেরও চমৎকার ফলন হয়েছে। কৃষিকাজের সঙ্গে জড়িতরা বলছেন, সিলেটে এবার কৃষি ও কৃষকের ভাগ্য ফিরেছে।
‘সাতশ’ থেকে সাড়ে সাতশ’ টাকা দরে ধান বিক্রয় হয়ে যাচ্ছে মাঠেই।
অন্যান্য বছরের তুলনায় এবার কৃষি যেন বহুকাল পরে আগের চরিত্রে ফিরে এসেছে। কৃষক-কিষানীর মুখে খুশির ঝিলিক। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, চলতি রবি মৌসুমে সিলেট অঞ্চলের চার জেলায় ৩ লাখ ৭৫ হাজার ৮শত হেক্টর জমিতে আমন চাষ হয়েছে।
‘আবহাওয়ার অনুকূল অবস্থা ও সময়মত সার, বীজ সহ কৃষি উপকরণের ব্যবহার নিশ্চিত হওয়ায় ফলন হয়েছে আশাতীত হয়েছে’ বলে মন্তব্য করেন সিলেট বিভাগীয় কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষ্ণচন্দ্র হোঁড়।
এদিকে সিলেটের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা গেছে শীতকালীন শাক-সবজি হয়েছে প্রচুর। সবজির দামও ভালো। তা ছাড়া স্বল্প সময়ে সবজির দাম উঠে যায় বলে এখন সিলেটের কৃষকরা সবজি চাষে বেশ ঝুকেছে। এক সময় ভৈরব থেকে সবজি না এলে সুনামগঞ্জ জেলার বাজারে সবজি দেখা যেত না। এখন লাউ, করলা অন্য জেলায় পাঠানো হয়। সুনামগঞ্জ জেলার মধ্যে সদর উপজেলার রঙ্গারচর সহ সুরমা নদীর উত্তর তীরকে সবজি এলাকা বলা হয়। বিশ্বম্ভরপুর ও তাহিরপুরে সবজি বিপ্লব শুরু হয়েছে। মাইলের পর মাইল লাউয়ের খাচায় শোভা পাচ্ছে লাউ, শিম, বাদাম, টমেটো, ফুলকপি, বাধা কপি, আলু, লাল শাক, ধনিয়া, মরিচ ও ডালজাতীয় ফসল। সরিষার ফলনে হলুদ হয়ে আছে সীমান্ত উপজেলা বিশ্বম্ভরপুর।
একইভাবে সিলেটের কানাইঘাট, গোলাপগঞ্জ, কুমারগাও, কামাল বাজারের সবজি সিলেটের বাজারে আলাদা কদর। হবিগঞ্জ ও মৌলভীবজারে যে দিকে চোখ যায় শীতের সবজিতে মাঠ ভরা। এলাকা পরিদর্শনে দেখা যায় শেষ-মেষ আমন কাটার সঙ্গে সঙ্গে কুসুম-কুসুম রোদে কৃষকরা সবজির পরিচর্যায় ব্যস্ত।
কৃষি বিভাগ জানায়, এবার সিলেট অঞ্চলে ৪৪ হাজার ৯৭৬ হেক্টর জমিতে শুধু শাক-সবজি, ৬ হাজার ৩৪৪ হেক্টরে সরিষা, ৭ হাজার ৪০ হেক্টরে আলু, ২ হাজার ৫২৩ হেক্টরে ধনিয়াসহ আরও অনেক ফসল চাষ হয়েছে।

অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন 