বাগদাদে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে নিহত, ৩৯
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের ইরাক সফরকালে দেশটির একটি জনসমাগমস্থলে আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়েছে আইএস। এতে অন্তত ৩৯ জন নিহত এবং ৬১ জন আহত হন। নিহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্যও রয়েছেন।
নিরাপত্তা সূত্র জানায়, সোমবার রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীত সদর শহরে এ আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বাগদাদের কাছে ইরাকি কাউন্টার-টেরোজিম সার্ভিস একাডেমি পরিদর্শনের পরই এ হামলার ঘটনা ঘটে। পরিদর্শনের সময়ে সেখানে অবস্থানরত ফরাসি সেনাদের তিনি আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। জঙ্গি সংগঠনটির বার্তা সংস্থা আমাক জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিলেন শিয়া মুসলিমরা।
একই দিনে শিয়াদের পবিত্র শহর বলে পরিচিত নাজাফ শহরেও হামলার ঘটনা ঘটেছে। সদর শহরে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর এ হামলা চালানো হয়। এতে সাত পুলিশ সদস্য নিহত হন।
সূত্র: আল জাজিরা।

আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান
যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান
নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার 