News Bangla 24 BD | ভূমিকম্প আতঙ্কে সুনামগঞ্জে এক বৃদ্ধের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

ভূমিকম্প আতঙ্কে সুনামগঞ্জে এক বৃদ্ধের মৃত্যু


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভূমিকম্পের সময় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে হিরণ মিয়া(৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে মারা যান তিনি। নিহতের বাড়ি উপজেলার পাটলী ইউনিয়নের আসামপুর গ্রামে।

ভূমিকম্পের আতঙ্কে মারা যাওয়া জগন্নাথপুরের হিরণ মিয়ার স্বজনরা জানান, ভূমিকম্পের সময় হিরণ মাটিতে লুটিয়ে পড়েন। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মধুসুদন ধর বলেছেন,‘ভূ-কম্পনের সময় আতঙ্কিত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান’।

এদিকে, ভূমিকম্পের আতঙ্কে একই সময় উপজেলার পাটলী মাদ্রাসার দুই তলা ভবন থেকে শিক্ষার্থী নাদিউর রহমান ঝাপিয়ে পড়ে গুরুতর আহত হয়েছে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাদিউর হবিগঞ্জের চুনারুঘাটের আব্দুল হাইয়ের ছেলে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বেলা ৩টা ১০ মিনিটেভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসায় ভূপৃষ্ঠের ৩৬ দশমিক ২ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পের উৎপত্তি হয়। বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে।

এ বিভাগের অন্যান্য সংবাদ