সাতক্ষীরার তালায় স্কেবেটর মেশিনবাহী একটি ট্রাক উল্টে দুজন নিহত হয়েছেন। বুধবার (০৪ জানুয়ারি) ভোররাতে উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনা জেলার আমিনপুর থানার মহেশখোলা গ্রামের খলিল খাঁর ছেলে স্কেভেটর মেশিন ড্রাইভার রওশন আলি (২১) ও চট্রগ্রামের পটিয়ার ট্রাক ট্রাইভার আব্দুল আজিজ (২৮)।
সাতক্ষীরা তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার সংবাদকে জানান, বুধবার ভোররাতে যশোর থেকে স্কেবেটর মেশিন নিয়ে তালায় আসার পথে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের দুজন আরোহী নিহত হন।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন 