News Bangla 24 BD | সিলেটে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

সিলেটে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা


সিলেটে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির কালো পতাকা মিছিল। ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপি এ কালো পতাকা মিছিল কর্মসূচির আয়োজন করেছিল।
বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে মিছিল বের করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। এসময় মিছিল করতে না পেরে আম্বরখানার দিকে চলে যান নেতাকর্মীরা। সেখানে গিয়ে পুনরায় মিছিলের চেষ্টা করলেও আবারও পুলিশের বাধায় পড়েন। ফলে মিছিল না করেই ছত্রভঙ্গ হয়ে ফিরে যান তারা।
এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার সহকারি কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফী বলেন, ‘তারা প্রশাসনের অনুমতি নেননি। ফলে আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় তাদের মিছিল করতে দেওয়া হয়নি।’
এদিকে, ৫ জানুয়ারি উপলক্ষে আম্বরখানা-চৌহাট্টা-জিন্দাবাজারসহ নগরীর প্রধান প্রধান মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ