News Bangla 24 BD | সিলিন্ডার বিস্ফোরণে সাভারে স্বামী-স্ত্রী নিহত - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

সিলিন্ডার বিস্ফোরণে সাভারে স্বামী-স্ত্রী নিহত


সাভারে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়েছেন শিশুসহ সাতজন। এদের মধ্যে এক দম্পতির মৃত্যু হয়েছে। ৬ ডিসেম্বর, শুক্রবার গভীর রাতে সাভার পৌর এলাকার কাতলাপুর মহল্লায় রওশন আলীর বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। এর ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হচ্ছেন, রওশন আলী (৫০) ও তার স্ত্রী খাইরুননেছা (৪৫)। এই দম্পতি ছাড়া বাকী দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনের নাম জানা যায়। এরা হলেন- মেহেরুন্নেসা, তাজুল ইসলাম, হযরত আলী, রওশন আলীর মেয়ে ফাতেমা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রওশন আলীর পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর শুক্রবার রাত আড়াইটার দিকে হঠাৎ করেই বাড়ির ভেতরে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির সবগুলো কক্ষে ছড়িয়ে পড়ে। এসময় আগুনে পুড়ে দগ্ধ হয় একই পরিবারের সাত সদস্য। তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ