News Bangla 24 BD | খাদিজার সিলেট আসা হচ্ছে না, আদালতে সময়ের আবেদন - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

খাদিজার সিলেট আসা হচ্ছে না, আদালতে সময়ের আবেদন


আলোচিত খাদিজা হত্যাচেষ্টা মামলায় খাদিজা বেগম নার্গিসকে সাক্ষ্য দেয়ার জন্য রোববার ( ৮ জানুয়ারি) সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হচ্ছে না। এক মাস সময় চেয়ে আদালতের নিকট আবেদন করা হয়েছে।
সাভারের পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) চিকিৎসক ডা. সাঈদ জানান, খাদিজার শারীরিক ও মানসিক অবস্থার দিকে চিন্তা করে আদালতের নিকট আরও এক মাসের সময়ের আবেদন জানানো হয়েছে।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমানের সঙ্গে কথা বলে খাদিজার চাচা আবদুল কুদ্দুসের মাধ্যমে এই আবেদন জানানো হয়েছে বলে জানান তিনি।
খাদিজা এখনো সাভারের পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন। চিকিৎসক জানান, খাদিজাকে প্রতিদিন তিন ঘণ্টা করে থেরাপি দেয়া হয়, এ অবস্থায় তাকে আদালতে হাজির করা যাবে না। এ ছাড়াও সাক্ষ্য দেয়ার মতো যে মানসিকতা প্রয়োজন, তা এখনো বিবেচনাধীন।
খাদিজার চাচা আবদুল কুদ্দুস বলেন, খাদিজা এখন সুস্থ। তবে হঠাৎ করে তার মাথায় পানি জমে যাওয়ায় চিকিৎসকরা কিছুটা চিন্তিত। সে বেশীক্ষণ কথা বলতেও পারে না। একটুতেই হাঁপিয়ে যায়।
গত ১৫ ডিসেম্বর সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো খাদিজা হত্যাচেষ্টা মামলায় ভিকটিম খাদিজা বেগম নার্গিসকে আদালতে হাজির করার নির্দেশ দেন। রোববার ( ৮ জানুয়ারি) আদালতে হাজির হয়ে খাদিজার সাক্ষ্য দেয়ার কথা। এর আগেও খাদিজাকে আদালতে হাজিরের নির্দেশ দিলে চিকিৎসকের ছাড়পত্র না পাওয়ায় তাকে হাজির করা হয়নি।
ইতোমধ্যে মামলার ৩৭ সাক্ষীর মধ্যে ৩৩ সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে। রোববার ( ৮ জানুয়ারি) সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ