মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট চলছে
শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনায় শ্রমিকদের ওপর হামলার বিচার, গাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ক্ষতিপূরণ দাবিতে শনিবার (০৭ জানুয়ারি) সকাল ৬টা থেকে মৌলভীবাজার জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এর ফলে শনিবার মৌলভীবাজার থেকে কোনো বাস-ট্রাক-মাইক্রো-কার ছেড়ে যায়নি, এমনকি ঢুকতেও পারেনি।
শুক্রবার (০৬ জানুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে পরিবহন শ্রমিকদের এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন- পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভাগীয় সাধারণ সম্পাদক সজিব আলী, মৌলভীবাজার পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল মিয়া, সম্পাদক অদুদ মিয়া, ট্রাক লরি শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ঝিনু মিয়া, সম্পাদক শাহজাহান, কার, মাইক্রোবাস ও বাস শ্রমিক ইউনিয়নের শ্রীমঙ্গল শাখার সভাপতি ময়না মিয়া ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
সমাবেশে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, ৮ জানুয়ারির মধ্যে পরিবহন ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণ না দেওয়া হলে গোটা সিলেট বিভাগকে অচল করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্মকর্তার সঙ্গে এক পরিবহন শ্রমিকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে কিছু বিজিবি সদস্য ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়।
পরে বিজিবি সদস্যরা শ্রীমঙ্গলের পরিবহন শ্রমিক, ব্যবসায়ী ও পথচারীর ওপর হামলা চালায়। ভাঙচুর করে কয়েকশত গাড়ি ও দোকানপাট। এসময় ৮জন গুলিবিদ্ধসহ আহত হন প্রায় শতাধিক মানুষ।

অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন 