টাঙ্গাইলে নৌকাডুবিতে এক পরিবারের ৩ জনের মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুরে কোনাই নদীতে নৌকা ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের দক্ষিণ কদমা গ্রামে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাকিয়া কদমা গ্রামের ছানোয়ার মিয়ার স্ত্রী ফুল খাতুন বেগম (৪৭), তার ছেলে আনোয়ার হোসেন (২৭) ও তার স্ত্রী ফরিদা (২২)।
মির্জাপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আতাউর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে ফুল খাতুনের জামাই মারা গেলে তিনিসহ ১১ জন মির্জাপুর উপজেলার রানাশাল গ্রামে যান। দাফন শেষে তারা রাতে নৌকাযোগে কোনাই নদী হয়ে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কদমা গ্রামে তাদের নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা অন্যরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও ফুলখাতুন, তার ছেলে আনোয়ার ও আনোয়ারের স্ত্রী ফরিদা নিখোঁজ ছিলেন।
সকালে স্থানীয়রা মির্জাপুর ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সকালে ফুল খাতুনের ও দুপুরে আনোয়ার এবং আনোয়ারের স্ত্রী ফরিদার লাশ উদ্ধার করেন।

অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন 