ভালবাসার মানুষটিকে সবসময় কাছে পাওয়া যায় না। সব সময় তার সঙ্গে কথা বলা, ঘুরে বেড়ানো বা তার হাতের স্পর্শ পাওয়া যায় না। যখন কোনো মেয়ে বাসায় একা থাকা অবস্থায় তার প্রেমিকের কথা মনে পড়ে, তখন সেই প্রিয় মানুষটির স্মৃতি তোলপাড় করে দেয় মেয়েটির মন। তখন মেয়েরা মূলত এই কাজগুলো করে-
একমনে প্রেমিকের কথা চিন্তা করা
প্রেমিকের কথা মনে পড়লে, একমনে তার কথা চিন্তা করাটাই তো স্বাভাবিক। ছেলেটির সঙ্গে কাটানো সময়, তার হাসি, তার সঙ্গে বলা কথা বার বার মনে পড়ে মেয়েটির।
প্রেমিকের ছবি দেখা
মোবাইলে আর কারও ছবি থাকুক না-থাকুক, প্রেমিকের ছবি থাকবেই। আর যখন তার কথা মনে পড়ে, অথচ কাছে সে নেই, তখন মেয়েরা তার ছবিই দেখে একা একা। ছবির মধ্যে দিয়েই যেন কিছুটা স্পর্শ মেলে ভালবাসার মানুষটির।
ফেসবুক অ্যাকাউন্ট চেক করা
কাছের মানুষটি যখন দূরে, তখন নিজেকে একটু অন্যমনস্ক করারও প্রয়োজন হয়ে পড়ে। আর মনকে ব্যস্ত রাখার জন্য ফেসবুকের চেয়ে ভালো রাস্তা আর কী আছে!
ফোন করা
পুরনো বন্ধুদের ফোন করা মন খারাপ কমানোর ভাল পন্থা। প্রেমিকের কথা মনে পড়লে মেয়েরা নিজেকে ব্যস্ত রাখে ফোনে।
গান শোনা
একলা মুহূর্তের সেরা সঙ্গী নিঃসন্দেহে গান। আর স্মৃতি যখন মনকে ব্যাকুল করে তুলেছে, তখন রোমান্টিক গানই গড়ে তুলতে পারে অনুকূল পরিবেশ। গানের সুরে সুরে ফিরে আসে দূরে থাকা মানুষটির ভালবাসা।
ফিউচার প্ল্যানিং
যখন ভালবাসার মানুষটি কাছে নেই, তখন তার সঙ্গে ভবিষ্যৎ জীবনটা কেমন হতে পারে, সেই বিষয়ে জল্পনা-কল্পনায় বিভোর হয়ে থাকার মতো মানসিক সান্ত্বনা আর কী হতে পারে! কবে বিয়ে হবে, কেমন হবে সংসার- এই নিয়ে একা একা ভাবনাচিন্তায় মগ্ন থাকতে ভালবাসে মেয়েরা।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 