News Bangla 24 BD | এমপি লিটন হত্যা : প্রাক্তন উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

এমপি লিটন হত্যা : প্রাক্তন উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার


গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় প্রাক্তন উপজেলা ভাইস চেয়ারম্যান আহসান হাবিব মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে সুন্দরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আহসান হাবিব মাসুদ সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, এমপি লিটন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দেখা করার কথা বলে এমপি মনজুরুল ইসলাম লিটনের সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মাস্টারপাড়ার নিজ বাড়িতে প্রবেশ করে। এ সময় লিটনকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা দ্রুত তাকে অপারেশন থিয়েটারে নেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১ জানুয়ারি রাতে লিটনের বোন তাহমিদা বুলবুল কাকলি বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ