মাগুরার নিখোঁজ চিকিৎসকের লাশ মিলেছে
মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (দারিয়াপুর) নিখোঁজ চিকিৎসক সুমন কুমার সিকদারের লাশ মিলেছে।
সোমবার দুপুর সোয়া ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে গিয়ে বন্ধু রূপচাঁদ কুমার মণ্ডল চিকিৎসক সুমন কুমারের লাশ শনাক্ত করেন।
ঢামেক হাসপাতাল সূত্র জানায়, গত ৩ জানুয়ারি আজিজ সুপার মার্কেটের সিঁড়ির ওপর থেকে পুলিশ চিকিৎসক সুমন কুমারের লাশ উদ্ধার করে। তবে তখন তাকে শনাক্ত করা যায়নি। আজ সুমনের বন্ধু রূপচাঁদ এসে লাশ শনাক্ত করেন। নিহত চিকিৎসক সুমনের মাথায় আঘাতের চিহ্ন ছিল।
সুমনের বাবা মাগুরা সদর উপজেলার বেঙ্গা গ্রামের সুকুমার সিকদার বলেন, সুমন ২০১৪ সালে ওই হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগ দেন। অবিবাহিত সুমন মাগুরা শহরের কলেজপাড়ায় একাই ভাড়া বাসায় থাকতেন। গত ২ জানুয়ারি বিকেলে কর্মস্থল (শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স) থেকে তিনি ভাড়া বাসায় ফিরে যান।
সুকুমার সিকদার বলেন, পাশের বাসার ভাড়াটেরা তাদের জানিয়েছিলেন, সুমন বাসায় যাওয়ার কিছুক্ষণ পর আবার বের হয়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন। তার মুঠোফোনটি ভাড়া বাসায় পাওয়া গিয়েছিল।

অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন 