ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সেলেবেস সাগরে রিখটার স্কেলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
সেলেবেস সাগরতীরের দেশ ফিলিপাইনেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার মধ্যে সেলেবেস সাগরের অবস্থান।
তবে এ ভূমিকম্পের ফলে কোনো দেশে সুনামি সতর্কতা জারি করা হয়নি। কারণ ভূমিকম্পের কেন্দ্র সাগরতলের অনেক নিচে ছিল। এ জন্য ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার মূল ভূখণ্ডে অনুভূত কম্পনের তীব্রতাও ছিল কম।
ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের মধ্যাঞ্চলীয় নর্থ সুলাওয়েসি প্রদেশে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ১৩ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। সাঙ্গিহ দ্বীপপুঞ্জ থেকে ৩২২ কিলোমিটার দূরে এবং সাগরতলের ৬১৮ কিলোমিটার গভীরে ভূকম্পনের কেন্দ্র। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান
যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান
নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার 