News Bangla 24 BD | কোস্টগার্ডের দুই জাহাজের কমিশনিং করলেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

কোস্টগার্ডের দুই জাহাজের কমিশনিং করলেন প্রধানমন্ত্রী


চট্টগ্রামে কোস্টগার্ড বহরে দুই জাহাজের কমিশনিং করলেন প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে অবতরণ করে। এরপর কোস্টগার্ডের একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন।

আনুষ্ঠানিকভাবে ‘সৈয়দ নজরুল’ এর অধিনায়ক ক্যাপ্টেন এম সালেউদ্দিন ও ‘তাজউদ্দিন আহমেদ’ এর অধিনায়ক ক্যাপ্টেন এম হাসান তারিক মন্ডলের হাতে জাহাজ দুটির কমিশনিং ফরমান তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যদিয়ে জাহান দুটি আনুষ্ঠানিকভাবে কোস্টগার্ড বহরে কার্যক্রম শুরু করল।

জানা গেছে, জাহাজ দুটি ৮৭ মিটার লম্বা, সাড়ে ১০ ফুট চওড়া ও ১ হাজার ৩’শ টন ধারণ ক্ষমতা সম্পন্ন। ঘণ্টায় সর্বোচ্চ ২৩ নটিক্যাল মাইল বেগে সাড়ে ৩ হাজার ফুট নটিক্যাল মাইল অতিক্রম করতে পারে।

এসময় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রসচিব ড. কামালউদ্দিন আহমেদ, তিন বাহিনী প্রধান এবং কোস্টগার্ডের মহাপরিচালকসহ বিভিন্ন বাহিনী, সরকারি উদ্ধতন কর্মকর্তা ও রাজনীতিক ব্যক্তিরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ