News Bangla 24 BD | এমপি হত্যা : প্রধান সন্দেহভাজন জামায়াত নেতার ছেলে আটক - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

এমপি হত্যা : প্রধান সন্দেহভাজন জামায়াত নেতার ছেলে আটক


গাইবান্ধা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার প্রধান সন্দেহভাজনসহ দুজনকে আটক করেছে র‌্যাব।আটক প্রধান সন্দেহভাজন হলেন- আশরাফুল ইসলাম। তিনি সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ইউনুস আলীর ছেলে। এছাড়া তার সহযোগী জহিরুল ইসলামকেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় বলা হয়, বুধবার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‌্যাবের মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমদু খান এই তথ্য নিশ্চিত করে জানান, আটকদের গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এরপর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হবে।

উল্লেখ্য, শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন লিটন। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক ডা. বিমল কুমার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ