কুমিলার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২০জন আহত হয়েছেন।
শনিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার জিৎলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আওয়াল জানান, রাতে রংপুর থেকে ওই বাসটি কুমিল্লা যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে কিছু দেখতে না পাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। পরে কুমিল্লা হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি আবদুল আওয়াল।
আহত এক বাস যাত্রী জানান, হতাহতরা বেশিভাগই শ্রমিক। তারা রংপুর থেকে কাজের উদ্দেশ্যে কামিল্লা যাচ্ছিল।

অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন 