News Bangla 24 BD | ছয় বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট - News Bangla 24 BD
News Head
 আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার

ছয় বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট


ছয় বাংলাদেশি জেলেকে ক্ষমা করে দিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট। মিয়ানমারে সাজা ভোগরত অবস্থায় তাদের ক্ষমা করা হয়। মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয় থেকে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়। এখন তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

মিয়ানমার নিউজ এজেন্সির বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এসব তথ্য জানায়।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৯ নভেম্বর টেকনাফের কাছে মিয়ানমারের জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ওই ছয় বাংলাদেশি জেলেকে আটক করা হয়। মিয়ানমারে সাজা ভোগ করছিলেন তারা। দেশটির প্রেসিডেন্ট ক্ষমা করায় তাদের এখন বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড পপুলেশন বিভাগ ওই ছয় বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে তাদের ফেরত পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ