News Bangla 24 BD | ঝিনাইদহে সরকারের ৩ বছর পুর্তিতে ছাত্রলীগের আনন্দ মিছিল ও শোভাযাত্রা - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

ঝিনাইদহে সরকারের ৩ বছর পুর্তিতে ছাত্রলীগের আনন্দ মিছিল ও শোভাযাত্রা


OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

ঝিনাইদহ প্রতিনিধিঃ
বর্তমান সরকারের ৩ বছর পুর্তিতে ঝিনাইদহে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে ছাত্রলীগ।কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকালে শহরের পায়রাচত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোষ্ট অফিস মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদ, কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক রিপন, সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি খায়রুল ইসলাম টিটন, পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি সাকিব হাসান প্রিন্স, সাধারণ সম্পাদক তামিম আহমেদ, আই এইচ টি ছাত্রলীগের আহ্বায়ক মোহাইমিনুল ইসলাম লিওন, যুগ্ম-আহ্বায়ক আমানুল্লাহ আমান এলিট, ভেটেরিনারী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ফাহিম হাসান সনিসহ নেতাকর্মীরা।

সেসময় বক্তারা, বর্তমান সরকারের ৩ বছরে সাফল্য ও দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। সেই সাথে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ