News Bangla 24 BD | প্রাইভেটকার চাপায় দুই নারী নিহত - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার চাপায় দুই নারী নিহত ও এক শিশুসহ দুজন আহত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন চান্দিনা উপজেলার মধ্যমতলা গ্রামের ইদ্রিছ মিয়ার স্ত্রী পারুল বেগম (৪৫) ও দেবীদ্বার উপজেলার বাগুর এলাকার রবিউল্লাহর স্ত্রী নুরজাহান বেগম (৫৫)।

আহত শিশু রাফি (৫) নিহত পারুল বেগমের ছেলে ও আহত অপরজন প্রাইভেটকারের যাত্রী। তিনি ঢাকার বংশালের আশরাফ উদ্দিনের ছেলে সালাউদ্দিন (৫৮)।

ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী একটি প্রাইভেটকার মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় প্রাইভেটকারটি সড়কে দাঁড়ানো দুজন নারী ও এক শিশুকে চাপা দিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন নারী নিহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ লাশ ও গাড়িটি উদ্ধার করেছে। চালক পালিয়ে গেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ