জাবিতে ৪১তম কেন্দ্রীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন
জাবি প্রতিনিধি,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১তম কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনন্দ মূখর পরিবেশে আজ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বাধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রা-উপাচার্য অধ্যাপক ড. মা. আবুল হোসন।
প্রতিযােগিতায় ছাত্র হলের মধ্যে আ ফ ম কামালউদ্দিন হল চ্যাম্পিয়ন এবং মওলানা ভাসানী হল রানার আপ, ছাত্রী হলের মধ্যে শেখ হাসিনা হল চ্যাম্পিয়ন এবং বেগম খালেদা জিয়া হল রানার আপ হওয়ার গর্ব অর্জন করে। ছাত্রদের মধ্যে আ ফ ম কামাল উদ্দিন হলের জিএম হাসান ২০ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন এবং মাহমুদুর রহমান ১৮ পয়েন্ট পেয়ে রানার আপ, ছাত্রীদের মধ্যে শেখ হাসিনা হলের মরিয়ম আখতার আইরিন ২০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং প্রীতিলতা হলর সায়মা আখতার ১১ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছেন। দ্রুততম মানব জিএম হাসান এবং মরিয়ম আখতার আইরিন দ্রুততম মানবী। প্রতিযোগিতা শেষে কােষাধ্যক্ষ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভােস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, প্রতিযােগিতা পরিচালনা কমিটির সভাপতি, শারীরিক শিক্ষা অফিসর পরিচালক প্রমুখ। বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রী প্রতিযােগিতা উপভােগ করেন।

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 