News Bangla 24 BD | সিলেটে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

সিলেটে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক


জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের উপজেলার জালালাবাদ থানার মানসীনগর গ্রামে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, মানসী গ্রামের জৈন উদ্দিন ও আজমান আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ জৈন উদ্দিনের পক্ষের লোকের ওই জমি দখলে গেলে অন্যরা বাধা দেয়। ফলে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ