প্রবাসীকে হত্যা করে ট্রেন থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা
শফিকুল ইসলাম (৩৮) নামে এক মালয়েশিয়াপ্রবাসীকে হত্যা করে মালামাল লুট করে লাশ ট্রেন থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকার রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
শফিকুল ইসলাম সিরাজগঞ্জ সদরের মাঝুয়াইল গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তার সঙ্গে থাকা পাসপোর্ট থেকে পরিচয় পাওয়া গেছে।
গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল জানান, পাসপোর্টের তথ্য অনুযায়ী শফিকুল সোমবার সন্ধ্যা ৭টার দিকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে বিমানে চড়েন।
স্থানীয়দের ধারণা, শফিকুল সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে বিদেশ থেকে আনা মালামাল নিয়ে ট্রেনে চড়ে বাড়ি যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে হত্যা করে মালামাল লুট করে ও লাশ ট্রেন থেকে ফেলে দেয়।
টঙ্গী রেলওয়ে জংশন ফাঁড়ির এসআই আলাউদ্দিন জানান, খবর পেয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে।

অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন 