News Bangla 24 BD | বড়াইগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ২ - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

বড়াইগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ২


নাটোরের বড়াইগ্রাম উপজেলার পৃথক স্থানে চার ঘন্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া কমপক্ষে ৩৭ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত নাটোর-পাবনা মহাসড়কের আহম্মেদপুর কারবালা এলাকায় গাছের সাথে ট্রাকের ধাক্কায়, আহম্মেদপুর-বড়াইগ্রাম আঞ্চলিক সড়কের মৌখাড়া বাদামতলা এলাকায় ব্যাটারী চালিত ইজিবাইক ও ট্রাকের সংঘর্ষে এবং বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় যাত্রীবাহি বাসের সঙ্গে মালবাহি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট শরীফুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে কারবালা এলাকায় ঢাকা থেকে নাটোরগামী পাইপবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে ট্রাকের ভিতরে থাকা ড্রাইভারসহ ৪ যাত্রী ও ট্রাকের উপরে থাকা আরও ৩ যাত্রী মারাত্মক আহত হয়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে, সকাল সাড়ে ৭টার দিকে বাদামতলা এলাকায় ফলবোঝাই ইজিবাইকের সাথে নাটোরগামী সার বোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই সাহাদত আলী (১৫) নামে ফল ব্যবসায়ীর মৃত্যু হয়। এ সময় সাহাদতের পিতা শাহীন আলী (৪৫) মারাত্মক আহত হয়। তাকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, সকাল ৮টার দিকে মানিকপুর এলাকায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহি এসবি পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটলে বাসটি ছিটকে পাশ্ববর্তী খাদে উল্টে পড়ে। এতে বাসের কমপক্ষে ৩০ যাত্রী এবং ট্রাকের হেলপারসহ চালক গুরুতর জখম হয়। স্থানীয়রা আহত সকলকে উদ্ধার করে বড়াইগ্রাম ও নাটোর সরকারী হাসপাতাল সহ আশে-পাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। আহতদের মধ্যে একজন নাটোর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে নিহতের ওই ব্যক্তি ট্রাকের চালক তবে তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি।

আহত বাসযাত্রীদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেণ, সিরাজগঞ্জের শ্যামপুরের নূর আলম (৩৮), কুমিল্লা ত্রিমনীর শরীফ (৩০), লাকসাম গনিপুরের আবুল কাশেম (৩৮), কুষ্টিয়া দৌলতপুরের জাকির হোসেন (৩৭), ভেড়ামারার আতাউর রহমান (৫৫), নোয়াপাড়ার করিম সেখ (৩০), কুষ্টিয়া সদরের আব্দুর রাজ্জাক (৪০), ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার হাসান আলী (৩২), পালপাড়ার সাব্বির (২৪), ফুলবাড়িয়ার হারুন অর রশিদ (৫০), চৌগাছি গোদাগাড়ির মিলন (২৫), পাবনা ঈশ্বরদীর আশরাফুল ইসলাম (৩৫) ও ট্রাকের হেলপার চাপাইনবাবগঞ্জের হাসান (২৮)।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার শিকার ৩ ট্রাক ও বাস পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ