News Bangla 24 BD | মিসরে বন্দুক হামলায় ৮ পুলিশ নিহত - News Bangla 24 BD
News Head
 আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার

মিসরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিউভ্যালির একটি নিরাপত্তাচৌকিতে একদল সন্ত্রাসী বন্দুক হামলা চালিয়েছে। এ হামলায় পুলিশের আটজন সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন।

সোমবার রাতে আল-নাকাব এলাকায় এই হামলা চালানো হয়। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে এই তথ্য জানানো হয।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়। এতে দুই সন্ত্রাসী নিহত হয়।

বিবৃতিতে বলা হয়, হামলার পর যেসব সন্ত্রাসী পালিয়ে গেছে, তাদের ধরতে অভিযান শুরু হয়েছে।

হামলার দায় কোনো গোষ্ঠী এখন পর্যন্ত স্বীকার করেনি।

গত কয়েক বছর ধরে মিসরে একের পর এক সন্ত্রাসী হামলা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ