News Bangla 24 BD | জকিগঞ্জে কলেজ ছাত্রী ঝুমাকে কুপানোর ঘটনায় মামলা - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

জকিগঞ্জে কলেজ ছাত্রী ঝুমাকে কুপানোর ঘটনায় মামলা


কলেজ ছাত্রী এলিনা আক্তার ঝুমাকে কুপানোর ঘটনায় সিলেটের জকিগঞ্জ থানায় মামলা হয়েছে। সোমবার দিবাগত রাতে এ মামলা দায়ের করেন ঝুমার মা করিমা বেগম।
জকিগঞ্জ থানার এস আই সৈয়দ ইমরোজ তারেক জানান, এ ঘটনায় আহত ঝুমার মা বাদী হয়ে বাহার উদ্দিনকে প্রধান আসামী ও অজ্ঞাতনামা আরো ৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-০১।
গত রোববার দুপুরে ঝুমার মা তাকে নিয়ে স্থানীয় কালীগঞ্জ বাজারে যাবার পথে রসুলপুর গ্রামের রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে বাহার উদ্দিন। ঝুমা বিয়ানী বাজার সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী। তার বাম হাত ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। সে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হামলাকারী বাহারের ভাই নাসির উদ্দিনকে (২৬) আটক করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ