সাতক্ষীরায় ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার, আটক ২
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হাসিবুল ইসলাম ইমন (২৫)। সে খুলনা আজম খান কমার্স কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার ( ১৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের আমতলা বিলের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, বিলের ঘেরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে ইমনকে শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন 