শ্রীপুরে স্কুল ছাত্রের লাশ ধানক্ষেত থেকে উদ্ধার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
শ্রীপুর থানা পুলিশ ১৭ জানুয়ারী মঙ্গলবার ধান ক্ষেত থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে। নিহত ছাত্রের নাম হিমেল (১৩) সে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন উচ্চ বিদ্যালয়ের ৬ ষ্ঠ শ্রেনীর ছাত্র। নান্দিয়া সাঙ্গুন ব্রীজের পাশে ধান ক্ষেতে লাশ পরে থাকার খবর পেয়ে থানা পুলিশ হিমেলের লাশ উদ্ধার করেছে। নিহত হিমেল ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামের প্রবাসী কাজলের পুত্র।
পরিবার সূত্রে জানায়,হিমেল নান্দিয়া সাঙ্গুন গ্রামে তার নানা আবুল হোসেনের বাড়ী থেকে নান্দিয়া সাঙ্গুন উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করত। আগের দিন সন্ধ্যার পর থেকে হিমেল নিখোঁজ হয়। পরদিন মঙ্গলবার ভোরে এলাকাবাসী ধান ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরন করেন।
শ্রীপুর থানার এস.আই সাইফুল ইসলাম জানান, প্রাথমিক ধারনায় শ্বাস রোধে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
টঙ্গীতে র্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১১
গাজীপুরে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬ 