News Bangla 24 BD | ঝিনাইদহে র‌্যাব-৬ এর অভিযানে ফেনসিডিলসহ আটক এক - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

ঝিনাইদহে র‌্যাব-৬ এর অভিযানে ফেনসিডিলসহ আটক এক


ঝিনাইদহ প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রাম থেকে চার’শ পয়তাল্লিশ বোতল ভারতীয় ফেনসিডিলসহ কফিল উদ্দীন নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। তিনি একই গ্রামের হারেক উদ্দীনের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ মনির আহমেদ জানান, গতকাল ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের নিয়মিত টহল দল গোপন সুত্রে খবর পেয়ে উথলী গ্রামে অভিযান চালায়।

এ সময় মাদক ব্যবসায়ী মোঃ কফিল উদ্দিন র‌্যাবের হাতে আটক হন। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে দুইটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ৪৪৫ বোতল ফেন্সিডিল এবং ০১টি মোবাইলসেট উদ্ধার করে র‌্যাব।

মেজর মোঃ মনির আহমেদ জানান, উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৩(খ) ধারায় মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ