ঝিনাইদহে আনন্দ মিছিল: যুবদলের কমিটিকে অভিনন্দন
ঝিনাইদহ প্রতিনিধিঃ
যুবদলের কেন্দ্রীয় ঘোষিত নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার ঝিনাইদহ শহরে জেলা যুবদল আনন্দ মিছিল বের করে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের গীতাঞ্জলী সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে কেপি বসু সড়কের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আহসান হাবিব রনকের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুবনেতা আশরাফুল ইসলাম পিন্টু, মীর ফজলে এলাহী শিমুল, মিজানুর রহমান সুজন, মনিরুল ইসলাম, আবু নাসের সোহাগ, রবিউল ইসলাম, হাফিজুর রহমান বেল্টু, আশরাফ, মোক্তার হোসেন, রাজু আহমেদ, ছাত্র নেতা আরিফুল ইসলাম আনন, মোস্তাক আহমেদসহ জেলা যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সাইফুল আলম নিরবকে সভাপতি এবং সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারন সম্পাদক করে কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি ঘোষনা করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।

বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
টঙ্গীতে র্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১১
গাজীপুরে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬
টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত 