News Bangla 24 BD | ইসলাম গ্রহণ করেছেন লিন্ডসে লোহান? - News Bangla 24 BD
News Head
 আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার

আলোচিত-সমালোচিত মার্কিন সংগীত শিল্পী ও অভিনেত্রী লিন্ডসে লোহান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে শোনা যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর ও ডেইলি মেইল পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লিন্ডসের ইসলাম ধর্ম গ্রহণের এ সংবাদের পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে, ব্যক্তিগত টুইটার এবং ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের সব ছবি সরিয়ে নিয়েছেন লোহান। শুধু তাই নয়, ইন্সটাগ্রাম পেজে তিনি ইংরেজিতে ‘অলাইকুম সালাম’লিখে রেখেছেন। এছাড়া ২০১৫ সালে একবার কোরআন শরীফ হাতে লিন্ডসে লোহানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তখন এর ব্যাখ্যা হিসেবে তিনি বলেছিলেন, সৌদি বন্ধুরা এটি উপহার হিসেবে তাকে দিয়েছে। গত বছর অক্টোবরে লিন্ডসে যখন তুরস্কে সিরিয়ার শরণার্থীদের একটি শিবির পরিদর্শনে যান তখন তিনি হিজাব পরিহিত ছিলেন।

গত বছর তুর্কি টেলিভিশনের একটি টকশোতে লোহান কোরআন শরীফ সম্পর্কে বলেছিলেন, ‘এটি আমার জন্য আধ্যাত্মিকতা জগতের নতুন দ্বার উন্মোচন করেছে, যাতে আমি আরেকটি সত্যকে খুঁজে পেয়েছি। এটাই সেই আমি।’

পবিত্র কোরআন হাতে ওই ছবিটির জন্য ব্যাপক সমালোচিত হয়েছিলেন লোহান। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘আমেরিকায় তারা আমাকে এর জন্য কঠোর সমালোচনা করেছে। তাদের কাছে শয়তানের মতো করে উপস্থাপন করেছে। কোরআন হাতে ধরায় তাদের কাছে আমি খারাপ মানুষে পরিণত হয়েছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ