উৎপাদন ও নবায়নযোগ্য বিদ্যুতের ভারসাম্য রক্ষার লক্ষ্য
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য বিদ্যুতের মধ্যে একটি ভারসাম্য রক্ষার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার আবুধাবিতে অনুষ্ঠিত ‘এশিয়া কো-অপারেশন ডায়ালগ’ মন্ত্রীদের সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘নবায়নযোগ্য উৎস থেকে বাংলাদেশ বর্তমানে ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে।’
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধি জ্বালানি ও বিদ্যুতের বিরাট চাহিদা সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে। ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট ও ২০৩০ সালে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাড়ে ৪ লাখ বাসাবাড়িতে সোলার সিস্টেম স্থাপন করেছে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল আবুধাবিতে অনুষ্ঠিত ‘এশিয়া কো-অপারেশন ডায়ালগ’ মন্ত্রীদের ১৫তম সভায় যোগ দিয়েছে। ‘দীর্ঘস্থায়ী বিদ্যুৎ ব্যবস্থা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই সভায় এশিয়ার ৩৪টি দেশ অংশ নিয়েছে।
বাংলাদেশ এশিয়া কো-অপারেশন ডায়ালগ সভায় ‘খাদ্য, পানি ও জ্বালানি সম্পর্ক’ এবং ‘কানেকটিভিটি’ এই দুটি বিষয়ের অন্যতম প্রধান প্রস্তাবক।
সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল কো-অপারেশন ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান সভায় সভাপতিত্ব করেন।
বিদ্যুৎ ক্ষেত্রে বাংলাদেশের গৃহীত পদক্ষেপ ‘এশিয়া কো-অপারেশন ডায়ালগ’ গ্রহণ করে বিদ্যুৎ ক্ষেত্রে কর্মপরিকল্পনা নির্ধারণ করবে। এ ক্ষেত্রে এশিয়া যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তা উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমা করল জর্ডান
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 