যে সাত কারণে ভেজিটেবল অয়েল শরীরের পক্ষে ক্ষতিকারক
সানফ্লাওয়ার অয়েল বা সয়াবিন অয়েলে রান্নার প্রচলন অত্যন্ত বেশি। কিন্তু জানেন কি এই তেলগুলি কতটা ক্ষতিকারক? জেনে নিন এর সাতটি কারণ-
১) ভেজিটেবল অয়েলে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৬ পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। একমাত্র কোকোনাট অয়েল এবং অলিভ অয়েলেই এই ক্ষতিকারক উপাদানটি নেই।
২) সানফ্লাওয়ার বা সয়াবিন অয়েলের রান্না বেশি খেলে শরীরে ওমেগা-৬ ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের অনুপাত অস্বাভাবিক হয়ে পড়ে।
৩) ভেজিটেবল অয়েলে যেহেতু ওমেগা-৬ বেশি থাকে তাই এই তেলের রান্না খেলে শরীরে ওমেগা-৩-এর তুলনায় ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড বেড়ে যায়। এর ফলে হৃৎপিণ্ডের সমস্যা, আর্থারাইটিস থেকে শুরু করে ক্যানসার পর্যন্ত হতে পারে।
৪) বেশিরভাগ ভেজিটেবল অয়েলেই থাকে ট্রান্স ফ্যাট যা শরীরের পক্ষে বিষাক্ত তো বটেই, পাশাপাশি বহু রোগব্যাধির সূচনা করে এই ট্রান্স ফ্যাট।
৫) রক্তে ওমেগা-৬-এর পরিমাণ বেশি থাকা মানেই স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল।
৬) দুগ্ধবতী মায়েদের শরীরে অতিরিক্ত ওমেগা-৬ থাকলে তা স্তনদুগ্ধের মাধ্যমে সন্তানের শরীরে প্রবেশ করে এবং এর থেকে ছোট বাচ্চাদের অ্যাজমা ও একজিমার মতো রোগ হতে পারে।
৭) বেশ কিছু রেপসিড বা ক্যানোলা ভেজিটেবল অয়েলে পেট্রোলিয়াম সলভেন্ট দেওয়া হয় যা বলা বাহুল্য শরীরের পক্ষে ভাল নয়।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 