সুচিত্রা সেনের পৈত্রিক বাড়ি মাদকসেবীদের আড্ডাখানা
পঞ্চাশ থেকে সত্তরের দশক পর্যন্ত বাংলা চলচ্চিত্রকে যে কজন অভিনেত্রী সমৃদ্ধ করেছেন, তাদের মধ্যে অন্যতম বাঙালি কন্যা মহানায়িকা সুচিত্রা সেন। নামেই যার পরিচয়। পাবনার গোপালপুর মহল্লার হেমসাগর লেনের বাড়ি ঘিরে রয়েছে মহানায়িকা সুচিত্রা সেনের নানা স্মৃতি। জামায়াতের কবল থেকে বাড়িটি উদ্ধারের পর সেখানে সুচিত্রা সংগ্রহশালা করার দাবি দীর্ঘদিনের। মৃত্যুবার্ষিকীতে সুচিত্রা সেনের প্রতি শ্রদ্ধা। বাড়ির আঙিনায় ঘন ঘাস, লতাপাতা আর ময়লা আর্বজনার স্তুপ। ভবনের বিভিন্ন স্থানে ফাটল, খসে পড়েছে পলেস্তারাও। নষ্ট হচ্ছে জানালা, দরজা। নেই নিরাপত্তা ব্যবস্থাও। প্রতিটি ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা মাদকদ্রব্য। এই বাড়িটি দীর্ঘদিন জামায়াতের দখলে ছিলো। অবশেষে ২০১৪ সালের ১৭ জুলাই আদালতের নির্দেশে বাড়িটির দখল বুঝে নেয় জেলা প্রশাসন। এরপর প্রধান ফটকে দুটি তালা ঝুলিয়েই যেন দায় সেরেছে তারা। অনুমতি ছাড়া সাধারণের প্রবেশ নিষেধ থাকলেও সংরক্ষিত এই বাড়িটি এখন পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানায়।
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের নেতাদের প্রত্যাশা ছিলো, সাংস্কৃতির কর্মকা-ের কেন্দ্র হবে এই বাড়ি। কিন্তু বর্তমান অবস্থায় হতাশ তারা। তবে জেলা প্রশাসক জানান, সুচিত্রা স্মৃতি সংগ্রহশালা করার প্রস্তাব পাঠানো হয়েছে, মন্ত্রণালয়ে। ২০১৪ সালের ১৭ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান দুই বাংলার মহানায়িকা সুচিত্রা সেন। শৈশব-কৈশরের একটা বড় অংশই যার কেটেছে পাবনার শহরের হেমসাগর লেনের এই বাড়িতে।

রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার
টঙ্গীতে র্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১১ 