News Bangla 24 BD | ‘অনলাইন প্রেসক্লাবই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের বাস্তব উদাহরণ’ - News Bangla 24 BD
News Head
 বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার টঙ্গীতে র‌্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১১ ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৯৪৩

‘অনলাইন প্রেসক্লাবই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের বাস্তব উদাহরণ’


নিজস্ব প্রতিবেদক : সিলেটে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বুধবার সকালে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭এর উদ্ভোধন করেন গনপ্রজাতন্ত্রী সরকারের অতিরিক্ত সচিব বাংলাদেশ মহাকাশ গবেষনা ও দূর অনুধাবন প্রতিষ্টান (স্প্রারসো) দিলোয়ার বখত।

প্রধান অতিথির বক্তব্যে দিলোয়ার বখত বলেন, এই মেলায় বিভিন্ন স্টলের পাশাপাশি রয়েছে সিলেটের অনলাইন প্রেসক্লাব। এই অনলাইন প্রেসক্লাবই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের বাস্তব উদাহরণ। দেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। দেশের সর্বত্র ডিজিটালের ছোয়া লেগেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সসেস টু ইনফরমেশন-এটুআই ও সিলেটের জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সসেস টু ইনফরমেশন-এটুআই ও সিলেটের জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বুধবার (১৭ জানুয়ারি) এই মেলার উদ্বোধন হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন এর সভাপতিত্বে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পোগ্রামোর মধুসুদন চন্দ্রের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃণাল কান্তি দেব, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এম রুকন উদ্দিন । স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ