News Bangla 24 BD | পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১ - News Bangla 24 BD
News Head
 বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার টঙ্গীতে র‌্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১১ ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৯৪৩

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১


কুষ্টিয়ার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আমিরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার দিনগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্যে, নিহত আমিরুল আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তিনি চরমপন্থী নেতা কসাই সিরাজের ছোট ভাই।

কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম জানান, সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরে ডাকাতির জন্য একদল ডাকাত অবস্থান নিয়েছে- এমন গোপন সংবাদে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আমিরুলকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্ধুক, গুলি, গুলির খোসা, ধারালো অস্ত্র, গাছকাটা করাত উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ