News Bangla 24 BD | কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ - News Bangla 24 BD
News Head
 বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার টঙ্গীতে র‌্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১১ ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৯৪৩

কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১২ মাইল নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাসুম লাল (২৭) এবং বিজয় লাল (৩০) নামে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজয় লাল বড় বাজার চৈতন্য পল্লীর ইন্দোলালের ছেলে। তিনি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ক্লিনার পদে কর্মরত ছিলেন। অপর নিহত মাসুম লাল একই এলাকার মুন্না লালের ছেলে। তিনি কুষ্টিয়া ওজোপাডিকোতে ক্লিনার পদে কর্মরত ছিলেন।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর জব্বার জানান, ‘রাতে কুষ্টিয়া শহরের বড়বাজার চৈতন্য পল্লী থেকে বিয়েতে অংশ নিতে সিএনজিচালিত অটোরিকশাযোগে ঈশ্বরদী যাচ্ছিলেন বিজয় লাল, মাসুম লাল ও সেবা। পথে তারা ভেড়ামারা বারোমাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মাসুম লাল (২৭) মারা যান।

পরে স্থানীয়রা অটোরিকশা চালক জয়নাল, বিজয় লাল ও সেবাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিজয় লাল (৩০)।

এ বিভাগের অন্যান্য সংবাদ