News Bangla 24 BD | ট্রাম্পের শপথ, ওবামার শেষ অভ্যর্থনা - News Bangla 24 BD
News Head
 আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সময় রাত ১১টায় শপথ নেবেন তিনি। তিনি হবেন দেশটির ৪৫তম প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস নতুন প্রেসিডেন্টকে শপথবাক্য পাঠ করাবেন।

শপথ অনুষ্ঠানের আনুষ্ঠিকতা শুরুতেই শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে হোয়াইট হাউসে এসে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া। এ সময় তাদের অভ্যর্থনা জানান বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা। এটাই হোয়াইট হাউসে ওবামার শেষ অভ্যর্থনা।

এর আগে ট্রাম্প স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসের কাছের একটি গির্জায় গিয়ে প্রার্থনা করেন। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দিনটি শুরু করেন তিনি।

এদিকে, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ওয়াশিংটনে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। জনতাকে সামলে রাখার জন্য তৈরি রাখা হয়েছে মাইলের পর মাইল ব্যারিকেড।

তথ্যসূত্র : সিএনএন, বিবিসি, ওয়াশিংটন পোস্ট

এ বিভাগের অন্যান্য সংবাদ