যুক্তরাষ্ট্রে ঝড়-টর্নেডোয় ১৮ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বজ্রঝড় ও টর্নেডোয় ১৮ জনের মৃত্যু হয়েছে।
জর্জিয়া রাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলের সাতটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন রাজ্যের গভর্নর নাথান ডিল। এ রাজ্যে বজ্রঝড়ে ১৪ জন মারা গেছে। এ ছাড়া মিসিসিপি রাজ্যে টর্নেডোয় মারা গেছে আরো চারজন।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, ফ্লোরিডার উত্তরাঞ্চল ও জর্জিয়ার দক্ষিণাঞ্চলে আরো ঝড় ও টর্নেডো আঘাত হানতে পারে।
জর্জিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা গণমাধ্যমকে জানিয়েছে, কুক, ব্রুকস, ডহার্টি ও বেরিন কাউন্টিতে ১৪ জন মারা গেছে। তবে বেশির ভাগ লোক মারা গেছে কুক কাউন্টিতে। একটি মোবাইল পার্ক টর্নেডোর মুখে পড়লে তা তছনছ হয়ে যায় এবং সেখানকার অধিকাংশ লোক মারা যায়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান
যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান
নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার 