মালয়েশিয়ায় আইএস সন্দেহে গ্রেফতার দুই বাংলাদেশি
আইএস সম্পৃক্ততার সন্দেহে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ।
রাজধানী কুয়ালালামপুর থেকে গত বৃহস্পতিবার তাদের আটক করা হয় বলে দেশটির সংবাদপত্র নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে।
এই দুই বাংলাদেশির নাম প্রকাশ করেনি পুলিশ। তাদের দুজনেরই বয়স ২৭-২৮ বছর। তারা বিক্রয়কর্মী হিসেবে কাজ করছিলেন।
গ্রেফতার অন্য দুজনের একজন ফিলিপিন্সের নাগরিক; অন্যজন মালয়েশিয়ারই এক নারী। তাদের গত ১৩ জানুয়ারি পূর্বাঞ্চলীয় সাবাহ প্রদেশ থেকে গ্রেফতার করা হয়।
ফিলিপিন্সের ওই নাগরিক আইএসের হয়ে জঙ্গি সংগ্রহের কাজ করছিলেন বলে জানান মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর।
ওই চারজনকে গ্রেফতারের তথ্য জানিয়ে তিনি সোমবার এক বিবৃতিতে বলেন, “ফিলিপিন্সের ওই ব্যক্তি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গাদের মধ্য থেকে আইএসে জঙ্গি ভেড়াতে সাবাহ প্রদেশকে ট্রানজিট পয়েন্ট বানানোর পরিকল্পনা করছিলেন।”
বাংলাদেশি ওই দুই বিক্রয়কর্মী ওই ফিলিপিনোর প্ররোচনায় পড়ে আইএসে ভিড়তে উৎসাহী হন বলে মালয়েশীয় পুলিশ কর্মকর্তাদের ধারণা। ওই ফিলিপিনো ঘড়ি বিক্রি করতেন।
বাংলাদেশে আইএস সমর্থকদের সঙ্গে গ্রেফতার দুই বাংলাদেশির যোগাযোগ ছিল বলে সন্দেহ করছেন মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ।
বাংলাদেশে আইএসের কোনো সাংগঠনিক তৎপরতার কথা সরকারের পক্ষ থেকে নাকচ করা হচ্ছে। তবে দেশীয় জঙ্গি গোষ্ঠীর কোনো কোনোটি মধ্যপ্রাচ্যভিত্তিক দলটির সমর্থক বলে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমা করল জর্ডান
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 