News Bangla 24 BD | যে অভ্যাসগুলোর কারণে স্ত্রীরা স্বামীর প্রতি বিরক্ত!
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

যে অভ্যাসগুলোর কারণে স্ত্রীরা স্বামীর প্রতি বিরক্ত!


পৃথিবীতে সব মানুষ সমান হয় না। সেই সঙ্গে সবার অভ্যাসও এক হয় না। তবে স্বামীদের ভেতর এমন কিছু অভ্যাস রয়েছে, যার কারনে স্ত্রীরা তাদের স্বামীর প্রতি খুবই বিরক্ত হন। তবে বিরক্ত হলেও তাদের পক্ষে কিছুই করা সম্ভব হয় না। একবার দেখে নিতে পারেন সেই অভ্যাসগুলো একটি তালিকা-

১. অনেকে আছেন, যেসব বিষয়ে প্রতিশ্রুতি দেন সেগুলো কখনোই পূরণ করেন না। এভাবে বারবার প্রতিশ্রুতি ভাঙার অভ্যাস যেসব স্বামীর মধ্যে রয়েছে, তাদের স্ত্রীরা কখনোই তাদের বিশ্বাস করেন না।

২. সব সময় ব্যস্ত ভাব দেখানো ও স্ত্রীকে অবহেলা করার স্বভাব যার রয়েছে, সেই স্বামীর প্রতি বিরক্ত না হয়ে উপায় আছে। এমন করতে থাকলে কিন্তু স্ত্রীর বিরক্তি চরমে যেতে যেতে আরো খারাপ দিকেও যেতে পারে।

৩. সব সময় সন্দেহ করার স্বভাব যার মধ্যে রয়েছে, তেমন স্বামীর সঙ্গে সুখে সংসার করাটা সত্যিই কষ্টদায়ক। যারা এমন করেন, তাঁদের স্ত্রীরা কখনোই নিজেকে স্বাধীন অনুভব করতে পারেন না।

৪. যখন স্ত্রী ভালো কিছু করলে তাকে বাহবা দেওয়ার জায়গায় নীরব দর্শকের মতো স্বামী শুধু উপভোগ করেন, তখন রাগ হওয়াটাই স্বাভাবিক। এমন স্বামীর জন্য ভবিষ্যতে আর কিছু করতে মন চাইবে না অনেকেরই।

৫. স্ত্রী কিছু বোঝে না, এমনটা অনেক পুরুষই ভাবেন। আর সব সময় এমন কথা বলতে থাকলে স্ত্রী মানসিকভাবে হতাশ হয়ে পড়েন এবং তা প্রকাশ করার চেষ্টা করে যে তিনি অনেক কিছু জানেন। এতে দুজনের সম্পর্কটা অনেকটা প্রতিদ্বন্দ্বীর মতো হয়ে যায়।

৬. সব সময় যদি স্ত্রীর জন্য কত টাকা খরচ হয়েছে, এসব হিসাব কোনো স্বামী করে, তার প্রতি স্ত্রীর শ্রদ্ধাই উঠে যায়।

৭. আপনজনের সামনে যে পুরুষ বারবার তার স্ত্রীর দোষ বলে বেড়ান, তাকে আর যা-ই হোক, সম্মান করা যায় না। ফলে স্ত্রীও একটা সময় সবার সামনে স্বামীর সঙ্গে তর্ক করতে দ্বিধা করবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ