News Bangla 24 BD | সোমালিয়ায় আল-শাবাবের হামলায় ৫৭ কেনীয় সেনা নিহত - News Bangla 24 BD
News Head
 আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় ৫৭ কেনীয় সেনা নিহত


সোমালিয়ায় আল-শাবাবের হামলায় শান্তিরক্ষায় মোতায়েন করা কেনিয়ার ৫৭ সেনা নিহত হয়েছে। শুক্রবার আল-শাবাবের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছে।

ওই মুখপাত্র দাবি করেছেন, শুক্রবার সকালে কুলবিয়াও শহরের একটি সেনাঘাঁটিতে হামলা চালায় আল-শাবাব। প্রথমে ঘাঁটির ভেতরে দুটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। পরে সেনাদের হত্যা করে গাড়ি ও অস্ত্রশস্ত্রের দখল নেওয়া হয়। এতে আফ্রিকার শান্তিরক্ষা মিশনের ৫৭ জন কেনীয় সেনা নিহত হয়।

শেখ আব্দিয়াসিস আবু মুসাব নামের ওই মুখপাত্র আরো জানিয়েছেন, যেসব কেনীয় সেনা পালিয়ে গেছে, তাদের বনের ভেতরে ধাওয়া করেছে আল-শাবাবের যোদ্ধারা।

এদিকে কেনিয়ার সেনাবাহিনী জানিয়েছে, আল-শাবাবের এ দাবি মিথ্যা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসীরা দুটি গাড়িবোমা দিয়ে হামলা চালিয়েছে। তবে কেনিয়ার সেনারা তাদের ওপর পাল্টা হামলা চালিয়েছে। এতে সন্ত্রাসীদের অনেকেই নিহত হয়েছে। বিমান ও স্থলবাহিনী এখন সমন্বিতভাবে আল-শাবাবের ওপর যৌথ হামলা চালাচ্ছে।

সোমালিয়ার সেনা কর্মকর্তা নুর মুহিদিন জানিয়েছেন, হামলার আগেই সেনারা আল-শাবাবকে চিহ্নিত করতে সক্ষম হয় এবং নিজেরা মর্টার দিয়ে গুলি করে প্রতিরক্ষা গড়ে তোলে।

এ বিভাগের অন্যান্য সংবাদ